|
এক সময়ে বাংলার প্রবেশদ্বার বলে পরিচিত গোয়ালন্দ মহকুমার সদর দপ্তর বর্তমান রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা ২৩০৩৫′ উত্তর অক্ষাংশ থেকে ২৩০৫৫′ উত্তর অক্ষাংশ এবং ৮৯০০৯′ পূর্ব দ্রাঘিমাংশে থেকে ৮৯০৫৫′ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। বিখ্যাত শাসক রাজা সূর্য কুমার এর নামানুসারে জেলাটির নামকরণ করা হয়। প্রাকৃতিক সৌন্দর্য বিধৌত রাজবাড়ী জেলা কৃষিকাজের জন্য বিখ্যাত। রাজবাড়ী জেলার সাধারণ জনগণ বন্ধুসুলভ, ধার্মিক, সৎ এবং সুশিক্ষিত। প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেন, শিক্ষাবিদ ডঃ কাজী মোতাহার হোসেন, শিক্ষা সংস্কারক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী এর চেতনার ধারক এ জেলার জেলা প্রশাসন জেলাবাসীদের উন্নয়নে নিরলস সেবা দিয়ে আসছে। বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার যুগে গতিশীল ও ইলেক্ট্রনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য জেলা প্রশাসন এ ওয়েবসাইট খোলার উদ্যোগ নিয়েছে। আশা করি এ জেলার অধিবাসী, প্রবাসী তথা সাধারণ জনগণ এ ওয়েবসাইটির মাধ্যমে উপকৃত হবেন।
|
|